কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ণ

কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ
apps

কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) এমসিসি-বাংলাদেশ এর সহযোগিতায় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন ( এমপিইউএস) এর বাস্তবায়নধীন বাংলাদেশের যমুনা নদীর তীরে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ১,৬০০ পরিবারের জন্য জলবায়ু অভিযোজিত খাদ্য নিরাপত্তা, জীবিকা ও দূযোর্গ প্রস্তুতি প্রকল্প ২য় পর্যায় শীর্তাত ১১০ জন উপকারভোগীর মাঝে শীতবস্র কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ করেন উপজেলা সমবায় অফিসার ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক খালেদুজ্জামান খান। বিতরণ কালে উপস্থিত ছিলেন মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন ( MPUS)এর প্রজেক্ট অফিসার মোঃ আবুল বাশার,ফিল্ড অর্গানাইজার আতিকুর রহমান, শামীমা আক্তার ও আব্দুর রাজ্জাক।

উল্লেখ যে, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন( MPUS)এর নিবার্হী পরিচালক এ টি.এম আব্দুস সাত্তার নেতৃত্বে জলবায়ু- অভিযোজিত খাদ্য নিরাপত্তা,জীবিকা ও দূযোর্গ প্রত্তুতি (এস.এফ.এস.এল.ভি) প্রকল্প ২য় কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে।

Development by: webnewsdesign.com