বিকেলবেলা ঝড় উঠেছে
মেঘ জমেছে ওই,
পশু-পাখি ছুটছে ভয়ে
খোকা গেলো কই।
খোকার মায়ে ডেকে ডেকে
পায় না খুঁজে হায়,
খোকা গেছে খেলতে মাঠে
ডাক শোনে না তাই।
গাছের ডালে পাখির বাসা
ভেঙে পড়ে যায়।
পাখিটি আজ বুঝে পায় না
কোথায় যাবে হায়।
পাখির কোলে পাখির ছানা
ভয়ে মরে যায়,
ঝড়ের মাঝে পাখির যে আজ
কিছুই করার নাই।
ঝড়ের সাথে বাজ পড়ে ওই
বৃষ্টিও যে হয়,
ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে
গোয়াল ঘরে যায়।
ঝড়ের মাঝে আম কুড়ানোর
জুড়ি মেলা ভার,
ঝড়ের দিনের এমন মজা
পাবে না যে আর।
Development by: webnewsdesign.com