ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে ‘নগর এক্সপ্রেস’ চালু : উদ্বোধর করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৪০৮ বার পঠিত
সিলেটে ‘নগর এক্সপ্রেস’ চালু : উদ্বোধর করলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শিগগিরই সিলেট থেকে চট্টগ্রামে নতুন ট্রেন চালু হবে। এছাড়া বর্তমানে চলমান ট্রেনগুলোতেও উন্নতমানের বগি সংযোজন করা হবে। তিনি বলেন, আজ (বুধবার) সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা। বুধবার দুপুর আড়াইটায় নগর ভবনে নগর এক্সপ্রেস সিটি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এছাড়া গতকাল (মঙ্গলবার) একনেকের সভায় সিলেট সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে ১২২৮ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর সুবিধার জন্য আজ থেকে সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হচ্ছে। আমরা কোন পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিপক্ষ নই। সকলে মিলে আমরা সিলেট শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চাই। সকলকে নিয়ে সিলেটকে একটি মডেল নগরী গড়ে তুলতে চাই।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa