ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাটি যাচ্ছে ইটভাটায়, জমি হারাচ্ছে উর্বরতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ মার্চ ২০২২   ৩৩১ বার পঠিত
মাটি যাচ্ছে ইটভাটায়, জমি হারাচ্ছে উর্বরতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃষি জমির উর্বর মাটি বা টপ সয়েল যাচ্ছে অবৈধ ইটভাটায়। ফলে মাটি হারাচ্ছে ঊর্বরতা। উৎপাদনের পরিমান হ্রাস পাচ্ছে। ক্রমান্বয়ে কৃষকের মাঝে হতাশা বিরাজ করছে। নিরুপায় কৃষক বাধ্য হয়ে পেশা পরিবর্তন কওে অন্য কাজে চলে যাচ্ছেন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘরে উঠেছে কৃষি জমিতে জনবসতি ও ব্যাঙের ছাতার মত গড়ে ওঠেছে প্রায় শতাধিক অবৈধ ইটভাটা। স্থানীয় প্রভাবশালীরা রাতের আঁধারে বেকু দিয়ে কৃষি জমি গভীর খনন করে মাটি কেটে ইটভাটাগুলোতে সরবরাহ করছে। নষ্ট হচ্ছে ফসলি জমি। ইটভাটার কালো ধোঁয়ায় হাচিঁ-কাশি, শ্বাসকষ্টসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অবৈধ ইটভাটার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষ আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অন্যদিকে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হুমকির মুখে আগামীর ভবিষ্যৎ।
রূপগঞ্জ উপজেলার মাসাবো, তেতলাবো, বরপা, কর্ণগোপ, সাঁওঘাট, গোলাকান্দাইল, আওখাবো, বলাইখা, বেলদি, দেবই, কামালকাঠি, আতলাপুর, ভোলাবো, চারিতাল্লুক, বিরাবো, কাঞ্চন, পিতলগঞ্জসহ আশপাশের এলাকার অবৈধ ইটভাটায় অবাধে কৃষি জমির মাটি যাচ্ছে। ইটভাটার নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। বিপন্ন হয়ে যাচ্ছে প্রাণী, গাছপালা ও জীবজন্তু। কৃষি জমির টপসয়েল হারিয়ে কৃষকরা এখন বোবা কান্নায় কাঁদছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোন কোন ইটভাটায় চলছে কাঠ পোড়ানো। ইটভাটার পার্শ্ববর্তী সড়কের পাশের গাছের পাতায় পাতায় ধূলোবালির স্তুপ। বাতাসে মিশছে ইটভাটার কালো ধোঁয়া। ইট বহনকারী অবৈধ ট্রলি চলাচলে স্থানীয় সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। তাতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। আম, জাম, কাঁঠাল ও নারকেল গাছে ফলন কমে গেছে। আম গাছের মুকুল কালো হয়ে ঝরে পড়ছে। সবুজের চাদর মোড়ানো গ্রাম এখন বির্বর্ণ হয়ে পড়েছে। ফসলে ভরা ছিল মাঠ। চারিদিকে ছিল সবুজের সমারোহ। এখন আর সেই রূপ এখানে নেই। শুধুই স্মৃতি।
দাউদপুর ইউনিয়নের রোহিলা এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, চার বিঘা জমিতে আমি ধান চাষ করি। কিন্ত এবছর পাশের জমি বেকু দিয়ে গভীর খনন করে মাটি কাটায় আমার জমিসহ পাশের জমি সৃষ্ট গর্তে ভেঙ্গে পড়ছে। এবছর ধান চাষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকার কৃষক আব্দুল খালেক বলেন, মাটি খেকোরা বেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে। বাধাঁ দিলে ভয়ভীতি ও হামলা মামলা করা হয়। সেচ প্রকল্পের খালে বাধঁ দিয়ে তাদের ব্যবহৃত পরিবহন চলাচল করে। ফলে পানি সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে।
কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকার সাইদুর রহমান বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার সবধরণের ফসল ও গাছপালা ঝলসে যাচ্ছে। বৃষ্টি হলে কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালির জন্য রাস্তায় চলাচল করা যায় না। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া উচিৎ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার সঙ্গে কোন আপোষ নেই।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa