ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গণমাধ্যম আইন-২০২২ বাতিলের দাবি সাংবাদিক নেতাদের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   ২৩৭ বার পঠিত
গণমাধ্যম আইন-২০২২ বাতিলের দাবি সাংবাদিক নেতাদের

প্রস্তাবিত গণমাধ্যম আইন-২০২২ বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি বিদ্যমান শ্রম আইনটি সংশোধন ও যুগোপযোগী করে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীদের জন্য নতুন আইন করার দাবি জানানো হয়। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘জাস্টিস ফর জার্নালিস্ট’ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গণমাধ্যম কর্মীদের জন্য ন্যায়বিচার, আর্থসামাজিক উন্নয়ন ও গবেষণাধর্মী সংগঠন ‘জাস্টিস ফর জার্নালিস্ট’-এর সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শাহিন বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাঈদ, টেলিভিশন ক্যামেরাপারসন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন, সাংবাদিক কবি আব্দুল মান্নান, সাংবাদিক নেতা মেহেদি হাসান, বরুণ ভৌমিক নয়ন, খায়রুল আজম, সাখাওয়াত হোসেন, শাহজাহান সাজু, হেমায়েত হোসেন, জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

কুদ্দুস আফ্রাদ বলেন, নতুন আইনের নামে সাংবাদিক সমাজকে শ্রম দাসে পরিণত করা হচ্ছে। যে ধারাগুলো সংযোজিত হচ্ছে, তা কোনোভাবেই সাংবাদিকবান্ধব হতে পারে না।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa