ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ৩০৩ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার

২৩ জানুয়ারী ২০২২ ইং তারিখে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমির হোসেন হত্যা মামলার এজাহার ভূক্ত পলাতক প্রধান দুই আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামী ঐ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর অভিযানিক দলটি রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার ভূক্ত পলাতক আসামী ১) মোঃ হুমায়ুন (২৭) পিতা- আবুল কালাম, জেলা- ভোলা ও ২) মোছাঃ স্বপ্না বেগম (৩২) পিতা-জালাল উদ্দিন, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটন করেছে। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের সর্ম্পকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানিক তৎপরতা অব্যাহত আছে।

গত ২১ জানুয়ারী ২০২২ ইং তারিখ রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় অনুমানিক ২১০০ ঘটিকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেরে আমির হোসেন (২৬)’কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের দোকানদার আমির আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভগ্নিপতি মোঃ সাইদুল ইসলাম (৪২) ডিএমপি মোহাম্মদপুর থানায় মামলা নং-১৩১ তারিখঃ ২২/০১/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।
উল্লেখ্য যে, আসামী মোঃ হুমায়ুন (২৭) এর বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির ডিএমপি নিউমার্কেট থানা মামলা নং-১১(০৭)২১ এবং মারামারি সংক্রান্ত ডিএমপি শাহবাগ থানা মামলা নং- ০২(০৭)২১ রয়েছে।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ডিএমপি মোহাম্মদপুর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa