ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

নতুন বইয়ের আনন্দে সিলেটে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ জানুয়ারি ২০২২   ৩৪৪ বার পঠিত
নতুন বইয়ের আনন্দে সিলেটে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই! স্কুলজীবনে প্রতিটি শিক্ষার্থীরই এই তিন ‘নতুন’কে ঘিরে থাকে বাড়তি উচ্ছ্বাস। আর বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে এই উচ্ছ্বাসে বাড়তি আবেদন যোগ করেছে নতুন বছরের শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে নতুন বই তুলে দেওয়ার বিষয়টি। তবে মহামারির আস্ফালনের কারণে গেল বছর যেমন ‘বই উৎসব’ হয়নি, এ বছরও হচ্ছে না। তবে উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জাগছে নবআনন্দে।

গত ২৩ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। এতে কোনও সমস্যা হবে না।’

শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, আজ শনিবার সিলেট নগরীর দুটি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে সীমিত পরিসরে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্ডেন স্কুল ও দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলার শিক্ষা অফিসার এ. এস. এম আব্দুল ওয়াদুদ, শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক সত্যজিত রায় দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক বাংলাদেশ মিডয়িার বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সিলেট বিভাগে সরকারি, বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদরাসা ও কেজি স্কুলে ১৭ লাখ ১১ হাজার ৩২ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ৭২ লাখ ৯৫ হাজার ৫৯৬টি।

এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ। তবে ছাপার কাজ শেষ না হওয়ায় সব বই পাওয়া যায়নি। যেসব বই পাওয়া গেছে, সেগুলোই আপাতত বিতরণ করা হচ্ছে।

এদিকে, নতুন বই হাতে পেয়ে খুশির জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন তাবাসসুম বলেন, ‘আমাদের কাছে নতুন বছর মানেই হচ্ছে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া, নতুন বই হাতে পাওয়া। নতুন বই শুঁকলে যে ঘ্রাণ মেলে, এর অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না।’

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa