ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

লালমনিরহাটে ধাঁনের পুজে আগুন লাগার মিথ্যা অপবাদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০   ৩২৫ বার পঠিত
লালমনিরহাটে ধাঁনের পুজে আগুন লাগার মিথ্যা অপবাদ

লালমনিরহাটের কালীগঞ্জে ধানের পুজে আগুন লাগার মিথ্যা অপবাদের ঘটনায় রবীন্দ্রনাথ ওরফে রবি, বাপ্পি অধিকারি, অভয় দেবনাথ, মিলন চন্দ্র এবং সুনিল চন্দ্র গত ৮ ডিসেম্বর বিষয়টি তদন্ত সাপেক্ষ্যে ন্যায় বিচারের জন্য তুষভান্ডার ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার(৪ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উঃ ঘনেশ্যাম এলাকার ৬ নং ওয়ার্ডের দুলাল সাহা’র বাড়ীর ধানের পুজে।

অভিযোগ সুত্রে জানা যায়, রবীন্দ্রনাথ ওরফে রবি,বাপ্পি অধিকারি,অভয় দেবনাথ, মিলন চন্দ্র এবং সুনিল চন্দ্র উপজেলার উত্তর ঘনেশ্যম এলকার সনাতন ধর্মালম্বী ব্যাক্তি। তাদের “রাধা মাধব যুব উন্নয়ন সংঘ” নামে একটি সংগঠন রয়েছে। সংগঠনটি এলাকার সনাতন গরীব অসহায় মানুষের কাজে সবসময় নিয়োজিত থাকে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধা ৬টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উত্তর ঘনেশ্যাম এলাকার বাবু বিরেন সেনের নাতনীর বিবাহের জন্য তুষভান্ডার বাজারে কালেকশন শেষে বাবু দেবদাস রায়ের দোকানে গিয়া বিভিন্ন বিষয় আলোচনা শেষে বাপ্পি অধিকারী ঔষধের জন্য মানিক সাহার দোকেন গেলে সেখানে দুলাল সাহার বাড়ীতে আগুন লাগার বিষয়টি জানতে পারে।

পরে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান ফায়ার সার্ভিসের লোকসহ স্থানীয় লোকজন দুলাল সাহার ধানের পুজে লাগানো আগুন নেভাচ্ছে।

পরে ওই সংগঠনটির সদস্যরা জানতে পারে দুলাল সাহ এলাকার বিভিন্ন লোকজনের নিকট রবীন্দ্রনাথ ওরফে রবি,বাপ্পি অধিকারি,অভয় দেবনাথ, মিলন চন্দ্র এবং সুনিল চন্দ্র এরা সকলে তার ধানের পুজে আগুন লাগিয়েছে।

ঘটনার বিষয় রাধা মাধব যুব উন্নয়ন সংঘের সদস্যদের নিকট ১৪ ডিসেম্বর জানতে চাইলে তারা বলেন, “আমারা আগুন লাগার বিষয়ে কিছুই জানি না। ঘটনার সময় আমারা ৫ জন তুষভান্ডার বাজারে বিরেন সেনের নাতনির বিয়ের কালেকশন কাজে ব্যস্ত ছিলাম। কে বা কাহারা আগুন লাগিয়েছে এখন আমাদের নামে দুলাল সাহ মিথ্যা অপবাদ দিচ্ছেন । মিথ্যা অপবাদ দেয়ার প্রতিবাদে আমরা ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেছি। আমরা এর বিচার চাই”।

বিরেন সেনের স্ত্রী জানান, তারা সকলে “আমার নাতনির” বিয়ের জন্য তুষভান্ডার বাজারে কালেকশন করছিলেন। যে ছেলে গুলো অসহায় মানুষদের উপকারে সবসময় ব্যস্ত থাকে তারা আগুন লাগার ঘটনার সাথে জড়িত থাকতেই পারে না। যারা এমন ছেলেদের ফাঁসাতে চায় তাদের বিচার হওয়া উচিত।

এ বিষয় দুলাল সাহা’র নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান,থানায় অভিযোগ করা আছে সেখান থেকে জানতে পারেন বলে ফোন কেটে দেন। এ বিষয় তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদের মোবাইল ফোনে একাধিকার জানার চেষ্টা করলে ও তিনি ফোন রিসিভ করেনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa