ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ এর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৩০২ বার পঠিত
রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ এর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ও রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ এর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুতুপালং ক্যাম্পের মধুছড়ায় মাস্টার মুহিব উল্লাহ এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইয়াং হি লি রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে জানতে চান। রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে তাকে অবগত করেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বার্তা২৪.কম-কে বলেন, তিনি আমাদের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গাদের খাদ্য ও প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) ইয়াং হি লি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থিত ক্যাম্প পরিদর্শন করেন এবং অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত তিনদিনের সফরে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা তার এ সফরের মূল উদ্দেশ্যে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa