ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সেই রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব বদলি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   ৩৬০ বার পঠিত
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সেই রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব বদলি

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) অতিরিক্ত দায়িত্ব সরকারি কলেজ-২ উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এতে আরো বলা হয়- ড. মো. মোয়াজ্জেম হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকা, সংযুক্ত রাজশাহী কলেজ (প্রেষণ প্রত্যাহারক্রমে)। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরকে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব (প্রেষণ) করা হয়েছে।
সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে বদলির খবরে রাজশাহী শিক্ষাবোর্ডে মিষ্টি বিতরণ করা হয়েছে। শিক্ষাবোর্ডের কর্মচারী-কর্মকর্তারা নিজের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

প্রসঙ্গত, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। এছাড়া অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ছাড়াও সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডে নয়জন কর্মকর্তার বেতন স্কেল নির্ধারণ বিবরণী ও গোপনীয় কাগজপত্র ফটোকপি করার প্রতিবাদ করায় দুই কর্মকর্তাকে লাঞ্ছিতর অভিযোগ রয়েছে বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa