ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

বয়স ফুরিয়ে গেল, জীবনে সত্যিকারের প্রেম হলো না : তসলিমা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৪৮৩ বার পঠিত
বয়স ফুরিয়ে গেল, জীবনে সত্যিকারের প্রেম হলো না : তসলিমা

পোলান্ডের কিছু ট্যালেন্টেড চলচ্চিত্রনির্মাতা আছেন, যাদের সিনেমার আমি ভীষণই ভক্ত। দুই বছর আগে বানানো এক পোলিশ পরিচালকের নতুন একটি সাদাকালো ছবি দেখলাম আজ। ছবিটির নাম পোলিশ ভাষায় ‘জিমনা উযনা’। বাংলা করলে ‘শীতল লড়াই’। ইংরেজি করলে ‘কোল্ড ওয়ার’। কোল্ড ওয়ারের সময় পঞ্চাশ এবং ষাট দশক জুড়ে পোলান্ডের এক মিউজিক ডিরেক্টর আর এক উঠতি গায়িকার প্রেমই দেখানো হয়েছে ছবিটিতে। যা তা প্রেম নয়, সাংঘাতিক প্রেম।

 

 

 

 

যখন দুজনের প্রেম দেখছিলাম, ভাবছিলাম, আহারে বয়স ফুরিয়ে গেল, জীবনে প্রেম হলো না আমার। কয়েকজনের সংগে সম্পর্ক হয়েছে বটে, কিন্তু তারা কেউই সত্যিকার প্রেমিক ছিল না। দুর্দান্ত কোনও প্রেম দেখলে, বা পড়লে- এরকম একটা আফসোস আমার আজও হয়।

বিরাট ধনী হইনি সে জন্য দুঃখ নেই। বিরাট কোনও লেখক হইনি, সে জন্যও দুঃখ নেই। কিন্তু এত প্রেম হৃদয় জুড়ে, তারপরও জীবনভর শুধু অপাত্রেই ঢেলে গেলাম সেই প্রেম! এই দুঃখ আমার যায় না। আসলে পাত্রের খোঁজ করিনি কখনও। কোথাও হয়তো যোগ্য কেউ ছিল। দেখা হয়নি। অথবা ইচ্ছে করেই দেখা করিনি।

 

 

 

তুমুল প্রেমের কোনো বই পড়লে বা ছবি দেখলে, বা বাস্তবে প্রেমে মগ্ন কোনও জুটি দেখলে মনে হয়, এরকম আমারও হতে পারতো। হতে পারতো, কিন্তু হয়নি বলে এখন যে রকম একটা নেই নেই বোধ হচ্ছে, এটি আজ সন্ধ্যের মধ্যেই অথবা কাল সকালেই হয়তো উবে যাবে, মনে হবে, দিব্যি আছি, প্রেমিক নামক কোনও উপদ্রপ নেই। পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে তো এই সমস্যা, অধিকাংশ স্বামীই যেমন ‘পেইন ইন দ্যা অ্যাস’, অধিকাংশ প্রেমিকও ‘পেইন ইন দ্যা অ্যাস’।

 

 

-তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa