ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বের উচ্চতম আরেকটি সেতু নির্মাণ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩২০ বার পঠিত
বিশ্বের উচ্চতম আরেকটি সেতু নির্মাণ করছে চীন

বিশ্বের সর্বোচ্চ সেতুর রেকর্ড ছিলো চীনের দখলেই। সম্প্রতি সেই রেকর্ডও ভেঙে গেল। নতুন একটি সেতু উদ্বোধন হলো দক্ষিণ-পশ্চিম চীনে। সেই সেতুর ভিড়িও প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

চীনে গুইঝউয়ের লিউপানসু ও ইউনানের জুয়ানউই-এর মধ্যে পাঁচ ঘণ্টার রাস্তাকে প্রায় দু’ ঘণ্টা কমিয়ে দিল নতুন এই সেতু। তবে যারা উচ্চতাকে ভয় পান তাদের জন্য নয় এই পথ। কারণ নতুন উদ্বোধন হওয়া ‘ডাগ বেইপানজিয়াং’ সেতুটি নিচের খাদ থেকে ৫৬৫ মিটার উপরে অবস্থিত। সেতুর দৈর্ঘ্যএক হাজার ৩৪১ মিটার। তাই যারা উচ্চতাকে ভয় পান, এই সেতু থেকে নিচের সরু সুতোর মতো ‘নিঝু’নদী দেখে তাদের বুক কাঁপতে পারে।

চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, তিন বছর ধরে ‘ডাগ বেইপানজিয়াং’ সেতুটি তৈরি করতে চীন সরকারের খরচ হয়েছে প্রায় এক হাজার ২৬ কোটি টাকা।
সেতুটি কীভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে ধাপে ধাপে ওই উচ্চতায় কাজ করছেন কর্মীরা। একাধিক অ্যাঙ্গল থেকে সেই ভিডিও রেকর্ড করা হয়েছে, তার মধ্যে ড্রোনও ব্যবহার হয়েছে।
এর আগে সর্বোচ্চ সেতুর রেকর্ড ছিল চীনেরই ‘সিডু নদী ব্রিজ’-এর দখলে। যেটি নিচের নদী থেকে প্রায় ৫০০ মিটার উপরে অবস্থিত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa