ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাউফলে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ অক্টোবর ২০২১   ৪৩৩ বার পঠিত
বাউফলে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে সমাবেশ করা হয়েছে।

আজ শনিবার বেলা সারে ১০টায় বাউফল কালী বাড়ি মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী পুরুষের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অব্যহত অত্যাচার নির্যাতন বন্ধ, পূজামন্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের জন্য আলাদা কমিশন গঠনের দাবি করে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, পুজা উদযাপন পরিষদের সহসভাপতি তুষার কান্তি ঘোষ, সহসভাপতি সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, রতন কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী, ইসকনের মিঠুন সাহা প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা, অবসরপ্রাপ্ত অধ্যপাক সতিশ চন্দ্র সরকার, পৌর কমিশনার শংকর পাল, শংকর বণিক, গৌতম বণিক প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাউফলের প্রায় ৭০টি মন্দির এলাকা থেকে কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa