ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফাইভ-জি চালু হবে ২০২০ সালে

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   ৩৫৬ বার পঠিত
ফাইভ-জি চালু হবে ২০২০ সালে

তথ্য ডেস্ক
ফাইভ-জি চালু করা হবে ২০২০ সালের মধ্যে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে প্রধান অতিথির বক্তব্যে এই আশা প্রকাশ করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল শব্দটি বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি। তিনি বলেন, ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করার চিন্তা করছি আমরা। এই নিয়ে কাজ এগিয়ে চলেছে। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। দেশ এগিয়ে চলেছে, দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আইইবি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রকৌশলীরা তাদের ভূমিকা রেখেছে। চতুর্থ শিল্পবিপ্লবের সময় তাদের ভূমিকা আরও বেড়ে যাবে। এজন্য তাদের সেইরকমভাবে গড়ে তুলতে হবে বলেও তিনি জানান।

আইইবি সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইইবি’র কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ প্রমুখ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa