ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৬৪ বার পঠিত
পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিলুপ্ত প্রায় একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। গত শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে এ নীলগাইটি উদ্ধার করা হয় । স্থানীয়রা জানান, গ্রামের একটি মাঠে খেলা শেষে বাড়ি ফিরছিল ১০-১২ জন কিশোর। এ সময় নীলগাইটিকে মাঠে হাঁটতে দেখে বিষয়টি গ্রামবাসীকে জানায় তারা। পরে মাঠের চারদিক থেকে ঘেরাও করে কৌশলে প্রাণীটিকে ধরা হয়। বিষয়টি নিশ্চিত করে বৈরচুনা ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, শুক্রবার বিকেলের দিকে একটি নীলগাই ভারতীয় কাঁটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীলগাইটিকে দেখতে পেয়ে চারপাশ থেকে ঘেরাও করে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে বন্যপ্রাণীটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, উপজেলা প্রাণী চিকিৎসক উদ্ধারকৃত নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করেছেন। প্রাণীটি সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি। নীলগাইটি এখন বিজিবির হেফাজতে রয়েছে। প্রাণীটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa