ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

পাস ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৩৫০ বার পঠিত
পাস ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রে এগিয়ে মেয়েরা

জেএসসি ও জেডিসি পরীক্ষার সমমানে ফল প্রকাশিত হয়েছে। যেখানে ছেলেদের তুলনায় পাসের হার ও জিপিএ-৫; উভয় ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
ছেলে- মেয়েদের তুলনামূরক চিত্র:
ছাত্র-ছাত্রীর সংখা: চলতি বছরে ১১ লাখ ৯৫ হাজার ৮শ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। অপরদিকে, ১৪ লাখ ৬ হাজার ২৫৩ ছাত্রী অংশ নেন। যেখানে ছাত্রদের তুলনায় ২ লাখ ১০ হাজার ৪৫৩ ছাত্রী বেশি অংশ নিয়েছে।
পাসের সংখ্যা: ছাত্রদের মধ্যে ১০ লাখ ৪০ হাজার ৭৪২ জন পাস করেছে। অপরদিকে, মেয়েদের মধ্যে ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ জন পাস করেছে। এ বছর ছাত্রের তুলনায় ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন ছাত্রী বেশি পাস করেছে।
পাসের হার: এ বছর ছাত্রদের পাসের হার ৮৭.০৩ শতাংশ। অপরদিকে ছাত্রীদের পাসের হার ৮৮.৬৪ শতাংশ। ছাত্রদের তুলনায় ১.৬১ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।
জিপিএ-৫: মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৫৪৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ হাজার ৮৮৩ জন। ফলে ছাত্রদের তুলনায় ১৩ হাজার ৩৩৭ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa