ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবি পালিত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২০ অক্টোবর ২০২১   ৩৬১ বার পঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবি পালিত

আরবি বছরের ১২ রবিউল আউয়াল মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটে বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়েছে।

ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে বুধবার (২০ অক্টোবর) সিলেটের হযরত শাহজালাল দরগাহ রাহ. মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং নিজ-নিজ বাসায় ধর্মপ্রাণ মুসল্লিরা কোরআন খতম ও জিকির-আজকারের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত কামনা করেন।

এছাড়াও বুধবার দিনভর নগরীসহ সিলেটের বিভিন্ন মসজিদ-মাদরাসায় ইসলামি ও সামাজিক সংস্থাগুলোর উদ্যোগে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন এবং মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এক হাজার ৪৫১ বছর আগের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa