ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

তারাকান্দায় বোর চাষে ব্যস্ত কৃষকরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ৩১১ বার পঠিত
তারাকান্দায় বোর চাষে ব্যস্ত কৃষকরা

ময়মনসিংহের তারাকান্দায় শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জমিতে চারা রোপণ করছেন। এ বছর এলাকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, তারাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম জুড়ে এখন চলছে বোরো ধানের চারা রোপণের মহোৎসব। কৃষকদের কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার অনেকেই চারা রোপণ করছেন। আবার কেউবা জমি প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন। আগাম তৈরি বীজতলাতে এবারও এই অঞ্চলের কৃষকেরা আগাম চারা রোপণের কাজ শুরু করেছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে এলাকার অনেক কৃষকদের।

চাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, জমি প্রস্তুত করে চারা উত্তোলন করছি জমিতে রোপণের জন্য। বোরো ফসলটি ভাল হলে পরিবার পরিজনদের নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবো। তাই যত্ন সহকারে জমি তৈরি করে চারা রোপণের প্রস্তুত্তি নিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফসল পাবো বলে আশা রাখি।

রামপুর গ্রামের কৃষক হারুন অর রশিদ বলেন, নিজেদের জমি থাকায় আগাম চাষ শুরু করেছি। এতে ধানও আগে কাটা পড়বে এবং দামও বেশি পাওয়া যাবে। এ বছর এলাকার কৃষকেরা ব্রি ধান-৮১, ৮৮, ৮৯ সহ বিভিন্ন জাতের ধানের বীজতলা তৈরি করছেন। কৃষক নছিম উদ্দিন বলেন, আমার নিজের জমি নেই, তাই বর্গাচাষ করি। এরই মধ্যে চারা তৈরি হয়ে গেছে এবং জমি চাষ শুরু করেছি।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহার, জৈব-অজৈব-গুটি ইউরিয়া সার প্রয়োগ, পোকামাকড় দমনসহ কৃষকদের নানাবিধ পরামর্শ প্রদান করা হয়ে থাকে। তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, এবছরে চলতি মৌসুমে উপজেলার ১০ টি ইউনিয়নে ২১,৫৬৫ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে সুপরামর্শ দেয়া হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa