ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

উৎপাদন বাড়লেও বাড়েনি চা শ্রমিকের মজুরি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৪৯০ বার পঠিত
উৎপাদন বাড়লেও বাড়েনি চা শ্রমিকের মজুরি

চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালিতে চা উৎপাদন এ বছর রেকর্ড ছাড়িয়ে গেলেও এখানকার চা শ্রমিকদের মজুরিসহ বাড়েনি কোনো সুযোগ-সুবিধা। শ্রমিকরা যা মজুরি পাচ্ছেন তা দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়াসহ অন্যান্য খরচ মেটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ ভ্যালিতে বর্তমানে ১৮ হাজার চা শ্রমিক কাজ করছেন।

চা শ্রকিদের অক্লান্ত পরিশ্রমে লস্করপুর ভ্যালির ১৭টি চা বাগানে ২০১৯ সালে ১ কোটি ৩২ লাখ ৩৩ হাজার ৫০৫ কেজি চা উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৪ শতাংশ বেশি। কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। বর্তমানে চা শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছেন মাত্র ১০২ টাকা আর সপ্তাহ শেষে ৩ কেজি আটা। বর্তমান প্রেক্ষাপটে এ মজুরি অপর্যাপ্ত বলে মনে করেন চা শ্রমিকরা।

১৯৫৭-৫৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ওই সময় তাঁর উদ্যোগে চা শ্রমিকদের ভোটাধিকার এবং শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতিসহ দেশের চাশিল্পের ব্যাপক উন্নয়ন হয়। কিন্তু পরবর্তীতে চা শ্রমিকদের নিয়ে তেমন কেউ ভাবেননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ চা শ্রমিক মহাসংগ্রাম কমিটির সেক্রেটারি স্বপন সাওতাল। তিনি বলেন, চা শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় সেদিকে সরকারকে নজর দেওয়া প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa