ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে অংশ নিয়েছেন কয়েক লাখ মুসল্লি। এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

রোববার বেলা ১১টার একটু পরে শুরু হয় আখেরি মোনাজাত। যা চলে প্রায় ৪৫ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরের অনুষ্ঠিতব্য এই আখেরি মোনাজাতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করেন। এ সময় গোটা তুরাগ তীর লাখো মুসল্লিতে অশ্রুসিক্ত হয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa