দেশে গত ২৪ ঘন্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ রোগী, চলতি বছর মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৪ জনে। এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে এ বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ১১৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সোমবারের এক বিবৃতিতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব তুলে ধরেছে।
২০২৩ সালে সবচেয়ে বেশি, ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ভর্তি হয়েছিল।
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২জন পুরুষ এবং ১ জন নারী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অগাস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত ৩৫ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১২২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৩০ জন এবং বরিশাল বিভাগে ১০২ জন দুই জন ভর্তি হয়েছেন।
চলতি বছর জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হন। জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অগস্টের ২৪ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৪ জন রোগী। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩০৯ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় সে বছর।
Development by: webnewsdesign.com