সিলেট শাহপরাণ (রহঃ) থানার জব্দকৃত বিস্কুট নিলামের বিজ্ঞপ্তি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৭:০৪ অপরাহ্ণ

সিলেট শাহপরাণ (রহঃ) থানার জব্দকৃত বিস্কুট নিলামের বিজ্ঞপ্তি
apps

সিলেট শাহপরাণ (রহঃ) থানার মামলা নং ১৫, তারিখ- ২৭/০৮/২০২০ ইং মামলায় জব্দকৃত ভারতীয় ৩০ কার্টুন Cadbury Bourn Vita বিস্কুট, যার প্রত্যেকটি কার্টুনে ১২০টি বিস্কুটের প্যাকেট রয়েছে। যা প্রকাশ্যে নিলামে বিক্রয়ের জন্য ২০/০৯/২০২০ ইং তারিখে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত সিলেট আদেশ প্রদান করেন।

উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩০/০৯/২০২০ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকার সময় জব্দকৃত ৩০ কার্টুন বিস্কুট নিলামে বিক্রয়ের নিমিত্তে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সিলেট এর আমলী আদালত নং- ৩, মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াদুর রহমান এক আদেশ প্রেরণ করেন।

উক্ত আদেশলিপি উপ-পুলিশ কমিশনার এসএমপি সিলেট ও উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এসএমপি সিলেট এর বরাবরে অবগতি ও প্রয়োজনীয় কার্যপ্রণালী কার্যার্থে প্রেরণ করা হয়। উক্ত নিলাম কার্যক্রমে আগ্রহী ক্রেতা সাধারণের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো। প্রেস বিজ্ঞপ্তি।

Development by: webnewsdesign.com