রাজধানীর যাত্রাবাড়িতে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এরা হলেন আনোয়ার (৪০) এবং সালাউদ্দিন (২০)। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে দশটায় যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় আনোয়ার (৪০) ও সালাউদ্দীন (২০) অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢামেক হাসপাতাল নিয়ে আসলে ২ জনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ী কুমিল্লা।