ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

সৌদিতে ‘কফিল পদ্ধতি’ বাতিল হচ্ছে: শ্রমিকরা পাবেন ৫ সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   ৪৪৬ বার পঠিত
সৌদিতে ‘কফিল পদ্ধতি’ বাতিল হচ্ছে: শ্রমিকরা পাবেন ৫ সুবিধা

আগামী বছরের ১৪ই মার্চ থেকে সৌদি আরবে আর প্রচলিত ‘কফিল পদ্ধতি’ থাকবে না। বুধবার (৪ নভেম্বর) দেশটির মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। ‘লেবার রিফর্ম ইনিশিয়েটিভ’ (এল আর আই) এর আওতায় ‘কফিল পদ্ধতি’ বাতিল হলে যেসব সুবিধা পাবেন শ্রমিকরা-

১) চলমান চুক্তি শেষে চাকুরি ট্রান্সফারের জন্য কফিলের পারমিশন নিতে হবে না। চুক্তিবদ্ধ অবস্থায় নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেয়া যাবে।

২) এক্সিট, রি-এন্ট্রি ভিসার জন্য কোন পারমিশন লাগবে না।
৩) চাকুরির চুক্তি শেষে কর্মী সহজেই ফাইনাল এক্সিট ভিসা নিতে পারবেন। কোন প্রকার পারমিশন লাগবে না।

৪) কফিল হুরুব লাগাতে পারবে না।

৫) তবে গৃহকর্মীরা এই সুবিধার অন্তর্ভুক্ত নয়।

স্পন্সর পরিবর্তন, এক্সিট রি-এন্ট্রি, ফাইনাল এক্সিট এর জন্য ফ্রী ভিসায় কর্মরত শ্রমিকরা কফিলদের অতিরিক্ত অর্থ দিতে হতো। এখন সেটির প্রয়োজন হবে না। মাসে মাসে কফিলকে নিদিষ্ট অংকের অর্থ দিতে হতো সেটা থেকেও মুক্তি মিলবে শ্রমিকদের। শুধুমাত্র সরকারি ফি সরাসরি জমা করতে হবে ব্যাংকের মাধ্যমে।

শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা মিলবে চুক্তি অনুযায়ী। থাকছে ওয়েজ প্রোটেকশন সিস্টেম, ডিজিটালি ডকুমেন্টস কন্ট্রোল, মালিক এবং শ্রমিকের মধ্যকার সমস্যা সমাধানে ‘উইডি’ প্রোগ্রাম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa