ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শব্দদুষণ : মুরাদের কিছু এক্সটা ভাবনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   ৬৪৫ বার পঠিত
শব্দদুষণ : মুরাদের কিছু এক্সটা ভাবনা

মসজিদ একটি ইবাদতখানা, মসজিদের পাশে শামিয়ানা টাঙিয়ে অস্থায়ী মঞ্চ তৈরী করে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের, গাড়িতে আওয়াজ বুলন্দী যন্ত্র লাগিয়ে হাটে বাজারে রাস্তায় মানুষের কান ঝালাপালা করে করা হয় তার প্রচারণা, লক্ষাধিক অর্থ খরচ করে আনা হয় অভিনেতা কিংবা কৌতুকঅভিনেতা মিহি কন্ঠের বক্তা, শুরু হয় (আ)ওয়াজ, সাথে আছে লাইট- ক্যামেরা- এ্যকশন!!!
ধারাবাহিকভাবে চলে অভিনয়, গান গজল, হঠাৎ কুরআন তেলাওয়াত ও দেওয়া হয়, মুগ্ধ হয় তাল মাতাল দর্শকশ্রোতা, বিরক্ত হয় আম পাবলিক, অন্য ধর্মাবলম্বীরা, তাতে কার কী? এ দেশ মুসলমানের দেশ, ৯০% ভাগ মুসলমানের দেশ, আমাদের দেশে আমরা যা ইচ্ছা তাই করবো, এটাই ইসলাম! বাধা দিলে দেশদ্রোহী, ধর্মদ্রোহী, নাস্তিক ট্যাগও লাগতে পারে।

 

 


মন্দির একটা উপাসনালয়, মন্দিরের পাশেও প্যান্ডেল বেধে জনসমাগমেরর আয়োজন করা হয়, নাম দেওয়া হয় মহাযজ্ঞ, সংকীর্তন, আরাধনা।
প্রসাদের ব্যবস্থা ও থাকে, মনোজ্ঞ সংস্কৃতি নামে থাকে নাচ ও গান, ভাড়া করে কীর্তনীদের আনা হয়, হয় প্রচারণাও।
দিনরাত ভরে একাধারে তিনদিন চলে মহাযজ্ঞ, মাইক সাথে মিউজিক সাউন্ড দেওয়া হয়, বিরক্তিকর অবস্থা সৃষ্টি করা হয়, তাতে কার কী? এটা সনাতনী ধর্ম, হিন্দুরাও এদেশের জনগণ, তাদেরও আছে নাগরিক অধিকার! দেশটা তো একা মুসলমানদের নয়। আপত্তি করার তুমি কে? সরকারের অনুমোদন আছে।
চলছে শব্দদূষণ, বায়ুদূষণ, পরিবেশদূষণ।
চলবে…..
বিরক্তি হতে হতে কিছু লোক ঝুকে পড়বে খৃষ্ট ধর্মে কিংবা নাস্তিক্যবাদে। তাতেও কারো কিছু আসে যায়না, চলিতেছে সার্কাস…..

লেখক : নুরুজ্জামান মুরাদ – লেখক ও গবেষক

Facebook Comments Box
বিষয় :
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa