ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারতের সেফ হোম থেকে দেশে ফিরেছে ২১ নারী-শিশু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৯২ বার পঠিত
ভারতের সেফ হোম থেকে দেশে ফিরেছে ২১ নারী-শিশু

ভারতের বিভিন্ন সেফ হোমে অবস্থান করা ২১ জন নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার এসব নারী-শিশুকে আটকের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্স-এর সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে তাদের প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন হয়।

এ ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টা ও সহযোগিতায় এসব নারী-শিশুর নাগরিকত্ব যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa