ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আসন্ন ইউপি নির্বাচনে কাজিপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৪ টি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   ৩০৮ বার পঠিত
আসন্ন ইউপি নির্বাচনে কাজিপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৪ টি

আগামী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন উপজেলা প্রশাসন। সোমবার(৩ ডিসেম্বর) বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চরাঞ্চলের ২৪টি ও সমতল অঞ্চলের ২০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এগুলোর মধ্যে সোনামুখীর ৩টি, চালিতাডাঙ্গার ৫টি, গান্ধাইলের ৪টি, শুভগাছার ২টি, কাজিপুরের ৪টি, মাইজবাড়ির ৫টি, খাসরাজবাড়ির ৩টি, চরগিরিশের ৩টি, নাটুয়ারপাড়ার ৪টি, তেকানীর ৩টি, নিশ্চিন্তপুরের ২টি ও মনসুরনগর ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র রয়েছে। কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার জানান, সাধারণ কেন্দ্রসহ চিহ্নিত ঝুঁকি পূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হচ্ছে ।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরের ১২টি ইউনিয়নে মোট ২ লাখ ৮ হাজার ৭৪২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৮৫৯ জন ও মহিলা ১ লাখ ৬ হাজার ৮৮৩ জন। ১২৬টি কেন্দ্রে বুথ সংখ্যা ৬৫০টি।ইতোমধ্যে নির্বাচনী দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa