ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ জানুয়ারি ২০২২   ৩২৫ বার পঠিত
রাজশাহীতে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকে নাম- আছাদুল ইসলাম (২২)। রোববার (২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

মৃত আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালির সমসাদিপুর এলাকার আকালু মন্ডলের ছেলে। এদিকে, অতিরিক্ত মদ্যপান করায় আরও দুই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিসাধীন রয়েছে। তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছেন, আছাদুল ইসলাম থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করেন। পরে সে শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭নং ওয়ার্ডে ভর্তি করেন। আজ ভোর ৪টার দিকে যুবক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করায় আছাদুল ইসলাম নামে এক যুবক রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa