ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে সংবাদ সম্মেলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১   ২৬৩ বার পঠিত
আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলার পাজলার চরের আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়কে বাল্য বিবাহ মুক্ত প্রতিষ্ঠান করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ নগরীর গ্রীণ পার্ক রেস্টুরেন্টে ১৩ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার সদস্য ও প্রেস সচিব ( অঃ দাঃ), ডিআই রাজনৈতিক ফেলো শাহ আলমগীর জয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ মহানগর শাখার তথ্য বিষয়ক সম্পাদক, ডিআই রাজনৈতিক ফেলো কামরুন্নাহার এর আয়োজনে ও সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাল্য বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন ধানীখোলা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আসাদউল্লাহ আসাদ, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ময়মনসিংহ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি রিয়াজুল কবির মামুন, জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা এর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুরুজ, আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়, আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা ভাইরাসের আগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সর্বমোট ৩৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ৩২০ জন শিক্ষার্থী উপস্থিতি ছিলো কিন্তু বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত হতে শিক্ষা গ্রহণ করছে।

এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় অধিকাংশ শিক্ষার্থীদেরই বাল্য বিবাহ হয়ে গেছে এবং সবারই বয়স ১৬ বছরের নিচে। জানা যায়, জনসচেতনতামূলক কাজের ধারাবাহিকতায় সাধারণ মানুষের মতামত ও ৩৫০ টি গণসাক্ষর সংগ্রহ করা হয়েছে এবং ধানীখোলা চেয়ারম্যান এর কাছেও প্রেরণ করা হয়েছে।

তারা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধে জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হিসেবে ৬ টি পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ধানীখোলা ইউনিয়ন এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa