সোমবার (৩০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতয়ালী থানাধীন কাষ্টঘরস্থ আলো ছায়া ফটো ষ্টুডিও-এর সামনে অভিযান পরিচালনা করে ৭ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার এবং ০.৭ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দসহ মোঃ রাসেল (২৫) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-৯। আটককৃত রাসেল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন নেঊর এলাকার মৃত ইউনুছ’র ছেলে। বর্তমানে সে সিলেট জেলার কোতোয়ালী থানাধীন পুরাতন পুলের মুখ এলাকায় বসবাস করতো। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে এসএমপির কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একইদিন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে লাউড়েরগড় গ্রামস্থ আসামী খোরশেদ মিয়ার উঠানের পার্শ্বে থেকে ৫০ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮৩৫ টাকা জব্দসহ ইয়াবা কারবারি খোরশেদ মিয়া (৫০)’কে আটক করে। জব্দকৃত ইয়াবাসহ আসামির বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং আসামিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করে।
উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com