৮ বিভাগের ১৫৮ ইউএনওকে বদলি

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | ১:০৩ অপরাহ্ণ

৮ বিভাগের ১৫৮ ইউএনওকে বদলি
জনপ্রশাসন মন্ত্রণালয়
apps

দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, ১৬৬ জনকে উপজেলা নির্বাহী অফিসার করে পদায়ন করে সরকার। এদিন দুপুরে একযোগে ৬৪ জেলার এসপিকেও পরিবর্তন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এতে আরো বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Development by: webnewsdesign.com