৩ দিনে ১২০০ জন পেলেন সৌদি এয়ারলাইন্সের টিকিট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ১০:০১ অপরাহ্ণ

৩ দিনে ১২০০ জন পেলেন সৌদি এয়ারলাইন্সের টিকিট
apps

গত তিন দিনে ১ হাজার ২শ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে প্লেনের টিকিট দিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স। প্রথম দিন ৫০০ জনকে টিকিট দেওয়া হয়। দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৩৫০ জনকে ও তৃতীয় দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) ৪৫০ জনকে টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আরও ৩০০ জনকে সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।

সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন জানান, রোববার পরবর্তী টোকেনধারীদের তালিকা প্রকাশ করা হবে। সিরিয়াল অনুযায়ী রিটার্ন টিকিটধারী সবাইকে টিকিট দেওয়া হবে।

Development by: webnewsdesign.com