২ হাজার ৩শ’ পিস মরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৬:১০ অপরাহ্ণ

২ হাজার ৩শ’ পিস মরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

রাজধানী থেকে ২ হাজার ৩শ’ পিস মরফিন (ওপিঅয়েড) জাতীয় মাদক বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২’র সদস্যরা। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তাকে মোহাম্মদপুর থানার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ জানায়, র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য নিষিদ্ধইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ওহলবপঃরড়হএর একটি বড় চালান বিক্রয়/হস্তান্তরের উদ্দেশ্যে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন মিরপুর রোডস্থ ২২/১, এ এন এস নুরুজ্জামান রোড (বাবর রোড), মেডিকাস ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারী চক্রের সদস্য রংপুর জেলার মিঠাপুকুর থানার ধাপশ্যামপুর গ্রামের মোঃ শাহজাদাকে (৩০) গ্রেফতার করে।

এসময় তার হেফাজত হতে থাকা নিষিদ্ধ ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ওহলবপঃরড়হ মাদকের ২ হাজার ৩০০ পিস এম্পুল (কাঁচের সিসি) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

দৈনিক বাংলাদেশি মিডিয়া/এসআরসি-২৩

Development by: webnewsdesign.com