১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল আইপিডিসি

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৩৫ অপরাহ্ণ

১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল আইপিডিসি
apps

৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ঘোষিত লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস। আলোচিত বছরে কম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে এক টাকা ৮২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৫৯ পয়সা।

কম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ। এজিএমের স্থানটি পরে জানানো হবে বলে সূত্র জানিয়েছে।

Development by: webnewsdesign.com