বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে টানা ১২০ ঘন্টার মতো আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাতে একাত্মতা পোষন করেছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা ৷
এ ব্যাপারে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে ‘দৈনিক আগামীর সময়’ এর প্রতিনিধিকে জানান, “প্রশাসন আশ্বাস দিয়ে ছিল গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসির সঙ্গে মিটিং করে ইতিহাস বিভাগের অনুমোদনের ব্যাপারে স্থায়ী সিদ্ধান্ত নিবেন ৷ কিন্তু সেখানে আমাদের বিভাগের স্থায়ী কোনো অনুমোদন দেয়া হয়নি ৷ শুধুমাত্র আমাদের তিন ব্যাচের অনুমতি দেয়া হয়েছে ৷ যা কিনা আমাদের কাম্য ছিলো না ৷ আমরা চাই বিভাগের স্থায়ী অনুমোদন ৷ যার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনিক ভবনে তালা মেরে অবস্থান নিয়েছি এবং ইতিহাস বিভাগ অনুমোদন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো৷”।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান জানান, “আমরা ইতিহাস বিভাগের দাবির বিষয়ে আন্তরিক। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া পরবর্তী পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়। আর একাডেমিক কাউন্সিল আহ্বান আমার ক্ষমতার বাইরে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ৷ ইউজিসির অনুমোদন ছাড়াই প্রথম ইতিহাস বিভাগ চালু করেন, অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন উপাচার্য থাকাকালীন সময়ে। অনিয়ম করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি করান তিনি। বর্তমানে ঐই বিভাগের শিক্ষার্থী সংখ্যা চার শতাধিক।
Development by: webnewsdesign.com