হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ২:৫০ অপরাহ্ণ

হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
apps

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোবাবর (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসন চলন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ২২৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ১০ হাজার ৫৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় মোট ১১ হাজার ২৭৮জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Development by: webnewsdesign.com