হানিফ এমপির সুস্থতা কামনায় কুষ্টিয়া প্রেসক্লাব’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ

হানিফ এমপির সুস্থতা কামনায় কুষ্টিয়া প্রেসক্লাব’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
apps

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি’র)প্রধান উপদেষ্টা মাহবুবউল আলম হানিফ এমপি’র করোনা মুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়ায় প্রেসক্লাব(কেপিসি’র) উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি’র)ফারুক আহমেদ পিনু হল রুমে সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাঃসম্পাদক সোহেল রানা উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে কুষ্টিয়া উন্নয়ন এর রূপকার মাহাবুব- উল আলম হানিফ এমপির আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মওলানা সাঈফ উদ্দীন আল আজাদ। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি’র) অন্যান্য সদস্যসহ কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জননেতা মাহাবুব-উল আলম হানিফের করোনার মৃদু উপসর্গ দেখা দিলে গত বুধবার ( ১১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করালে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

Development by: webnewsdesign.com