ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

হাত-পা বেঁধে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৮০ বার পঠিত
হাত-পা বেঁধে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ

গাজীপুরে লাউ শাক দেয়ার কথা বলে ডেকে ঘরে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

রাতেই ধর্ষণের শিকার কিশোরীর বাবা শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত আক্তার হোসেন (৩৫) শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের চাউবন এলাকার সুলতান উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মঙ্গলবার দুপুরে লাউ শাক দেয়ার কথা বলে কিশোরীকে ঘরে ডেকে নেয় আক্তার হোসেন। পরে হাত-পা ও মুখ বেঁধে কিশোরীকে ধর্ষণ করে আক্তার। এরপর ঘটনাটি গোপন রাখতে কিশোরীকে হত্যার হুমকি দেয়। কিশোরী চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থল উপস্থিত হলে আক্তার হোসেন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল্লাহ বলেন, বনের ভেতরে আক্তার হোসেনের বাড়ি। তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করে। ঘটনার সময় বাড়িতে ছিল না স্ত্রী। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa