চট্রগাম হাটহাজারীতে অভিযান চালিয়ে গুলি ও অস্ত্রসহ ৫ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্র্যাব সদস্যরা। গ্রেফতার কামরুল ইসলাম (৪৮) হাটহাজারীর দক্ষিন পাহাড়তলীর ফতেয়াবদ এলাকার মমতাজ সর্দারের ছেলে। মঙ্গলবার র্যাব -৭ চট্রগাম সহকারী পরিচালক মিডিয়া মাহমুদুল হাসান মামুন জানান, গতকাল সোমবার রাতে ফতেয়াবদ এলাকায় অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পাশাপাশি কারুরুলের কাছ থেকে একটি সচল ওয়ান শটারগান ও ২ রাউন্ড গুলিসহ, ২টি চাইনিজ কুড়াল, একটি চোস বা তেটা, ২টি চাকু, একটি ড্যাগার এবং ৫৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতার কামরুল অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
তার বিরুদ্বে হাটহাজারী থানায় ২টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে বলে জানান মাহামুদুল হাসান মামুন।
Development by: webnewsdesign.com