হবিগঞ্জে বিয়ে বাড়িতে হামলায় ১০ বরযাত্রী আহত

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ

হবিগঞ্জে বিয়ে বাড়িতে হামলায় ১০ বরযাত্রী আহত
apps

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে কনেপক্ষের লোকজনের হামলায় দশ বরযাত্রী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ছয়জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্রী কৃষ্ণ সরকার, মধু সরকার, আকাশ সরকার, কৃষ্ণ সরকার, রুবেল সরকার ও দীনেশ সরকার। তারা নবীগঞ্জ উপজেলার খরিয়া গ্রামের বাসিন্দা।

 

আহত শ্রী কৃষ্ণ সরকার জানান, বিয়ে বাড়িতে স্প্রে দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কনেপক্ষের লোকজনের হামলায় দশজন আহত হন।

বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, বিয়ে বাড়িতে সংঘর্ষ হয়েছে এমন কোনো ঘটনা শুনিনি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।

Development by: webnewsdesign.com