স্বাস্থ্য বিধি মেনে চলতে কাজিপুর উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ৭:৩১ অপরাহ্ণ

স্বাস্থ্য বিধি মেনে চলতে কাজিপুর উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি
apps

চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিনিয়তই নানা কর্মসূচী ও পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ধাপ সংক্রমন কমাতে ও প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এক ঝটিকা অভিযানে উপজেলার মেঘাই নৌকা ঘাট, মেঘাই পুরাতন বাজার, মেঘাই নতুন বাজার, উপজেলা চত্বর, আলমপুর চৌরাস্তাসহ কয়েকটি স্থানে অভিযানে বেশ কয়েকজনকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা ও জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আরো সতর্ক করে দেন যে, ভবিষ্যতে মাস্ক ছাড়া বাড়ি থেকে বেড় হলে অবশ্যই জরিমানা বা কারাদন্ড অথবা তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব এ,কে,এম শাহ আলম মোল্লা, এস,আই নজরুল ইসলাসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

Development by: webnewsdesign.com