করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক পড়ার অভ্যেস,করোনা মুক্ত বাংলাদেশ হাজির হাট থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন কার্যক্র ও উদ্বুদ্ধকরণ শুরু হয়েছে।
সোমবার রাতে এই কর্মসূচির অংশ হিসেবে হাজিরহাট উত্তম বানিয়াবাড়ী বটতলা মোড়,গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়।
হাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান নিজে ফোর্সসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। এসময় তিনি বাস, ট্রাক, ও বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক বিতরণ করেন। অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। ওসি তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে উৎসাহিত করেন।
করোনার প্রতিরোধে পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান হাজির হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন , রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল , ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম ,২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , ২ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের , সহ সম্পাদক কামাল হোসেন, আরো উপস্থিত ছিলেন, 1 নং ওয়ার্ড ছাত্রলীগ মহানগর সাধারণ সম্পাদক স্বপন মিয়া।
Development by: webnewsdesign.com