স্থানীয় সরকার নির্বাচন যথা সময়েই হবে – মির্জা ফখরুল

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯:৫৮ অপরাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচন যথা সময়েই হবে – মির্জা ফখরুল
apps

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথা সময়ে হবে। আমরা আগেই বলেছি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তিনি শুক্রবার পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন।

তিনি ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনে আমরা শরিক হতে পেরেছি। ঠাকুরগাঁওয়ের জনগনের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋনী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন। তাদের এ সমর্থনের কারনে আজ বিজয় লাভ করতে পেরেছি। ঠাকুরগাঁও বাসীর জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো সবাই মিলে যাতে করে সুন্দরভাবে কাজ করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, সমর্থক ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবন্দ।

উল্লেখ্য, এর আগে তিনি সৈয়দপুর থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আসেন। এ সময় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, সামাজিক সংস্থার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকেলে পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Development by: webnewsdesign.com