সেনবাগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী সাইকেল র‍্যালীর আয়োজন 

বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৬:২২ অপরাহ্ণ

সেনবাগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী সাইকেল র‍্যালীর আয়োজন 
apps
“১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,মাদক মুক্ত সেনবাগ পৌরসভা গড়ার” এ স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী মাদক বিরোধী সাইকেল র‍্যালীর আয়োজন করেছেন আসন্ন সেনবাগ পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম বাবু।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সাইফুল ইসলাম বাবুর উদ্যোগে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার খাদ্য গুদামের মাঠ থেকে শতাধিক ছাত্র যুবকদের নিয়ে মাদক বিরোধী এক সাইকেল র‍্যালী বের হয়।
র‍্যালীটি সেনবাগ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কেটে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হায়দার চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইয়াছিন,জাহিদ,ফয়সাল সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগ  নেতৃবৃন্দ।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭

Development by: webnewsdesign.com