সেনবাগের সেবারহাট শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল হুদা

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২:১৫ অপরাহ্ণ

সেনবাগের সেবারহাট শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল হুদা
apps

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেবারহাট শের-ই বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল হুদা।

গত ৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সমাজসেবক মোঃ নুরুল হুদাকে অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মনোনীত করে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে অবহিত করা হয়।

 

উল্লেখ্য, মোঃ নুরুল হুদা সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীন এর সুযোগ্য সন্তান ও উপজেলার রাজারাম পুর বশিরিয়া আলিম মাদ্রাসার বর্তমান সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং মোহাম্মদপুর ইউপি থেকে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

Development by: webnewsdesign.com