ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সেই অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ ব্যক্তির সুচিকিৎসার দায়িত্ব নিলেন ইন্সপেক্টর জেনারেল’র সহধর্মিনী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   ২০০ বার পঠিত
সেই অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ ব্যক্তির সুচিকিৎসার দায়িত্ব নিলেন ইন্সপেক্টর জেনারেল’র সহধর্মিনী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জা

রবিবার (২১ নভেম্বর) মিডিয়ায় একটি সংবাদ প্রচার হয়, যশোর শহরের রেলগেট এলাকায় প্রায় পাঁচ দিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে পরে থেকে ধুকে ধুকে মরতে বসেছে অজ্ঞাত এক বৃদ্ধ (অনুমান ৭০ বছর), ব্যক্তি। নিউজটি বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল সহধর্মিনী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জার নজরে আসে এবং বিষয়টি তিনি মানবিক দৃষ্টিতে দেখেন। তিনি যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিতে বলেন এবং একই সাথে বৃদ্ধের সুচিকিৎসার দায়িত্বভার নেন। পুলিশ সুপার বৃদ্ধ ব্যক্তির দেখভাল এবং পুনাক সভানেত্রীর ব্যবস্থাপনায় সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আজ রাত্রে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব বেলাল হোসাইন এর নেতৃত্বে একটি টিম সেই বৃদ্ধ ব্যক্তিকে সুচিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের উদ্দেশ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোরে যান এবং তার জন্য মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জার পক্ষ থেকে বিভিন্ন প্রকার ফল, জুস ও খাবার সামগ্রী নিয়ে যান। তাকে সকালে জেলা পুলিশের তত্ত্বাবধানে পুনাক সভানেত্রীর ব্যবস্থাপনায় সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa