সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সামাজিক সংগঠন ‘ল‍্যাম্প বাংলাদেশ’

শনিবার, ১৩ মার্চ ২০২১ | ৯:১৫ অপরাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সামাজিক সংগঠন ‘ল‍্যাম্প বাংলাদেশ’
apps

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ল্যাম্প বাংলাদেশ।

শনিবার (১৩ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ছিন্নমূল শিশুদের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এখনো অসংখ্য ছোট ছোট ছিন্নমূল শিশুরা শিক্ষা থেকে অনেক দূরে রয়েছে। পুষ্টিকর খাবারের অভাবে ভুগছে নানা রোগে। সমাজের অনগ্রসর এসব শিশুর মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়া ও পুস্টিহীনতা দূরীকরণে নিরলসভাবে কাজ করছে ল্যাম্প বাংলাদেশ। নিয়মিত পাঠদান ও খাবার বিতরণের মাধ্যমে এসব শিশুদের আগামী দিনের জন্য গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আউয়াল চৌধুরী বলেন, আমরা সমাজের পিছিয়ে পড়া অসহায় এতিম ও ছিন্নমূল মানুষদের জন্য অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছি। নিয়মিত খাবার বিতরণ, পাঠদান, পরিবেশ রক্ষার আন্দোলনসহ অনেকগুলি কাজ করা হয়।আমরা এই করোনাকালেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই সংকটকালে ল্যাম্প বাংলাদেশ এর পক্ষ থেকে দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাবার বিতরণে ল্যাম্প অ্যাম্বাসেডর জয়নাল আবেদিন, বোরহান উল হায়দার, এমএ আহাদ শাহীন, রাজিব, ফজলুল হক পাভেল উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com