সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের গোপীনগর ও শেখেরগাঁও গ্রামের ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় গৃহ নির্মাণ কাজের গুণগত মান যাচাই এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় কালে উপকারভোগীরা প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আধাপাকা ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য এ গৃহ নির্মাণ হচ্ছে। উপজেলার গোপীনগর গ্রামের এই অংশে একই সাথে ৩২টি পরিবারের জন্য ৩২টি গৃহ নির্মিত হচ্ছে। জেলা প্রশাসক সর্বাধিক গুরুত্ব দিয়ে গুনগত মান বজায় রেখে নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। সেই সাথে উপকারভোগীদের নিজেদের ঘরের কাজ প্রতিনিয়ত খেয়াল রাখতে এবং সঠিক কাজ বুঝে নিতে পরামর্শ প্রদান করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান, ধর্মপাশা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com