সুনাগগঞ্জে ইয়াবাসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ

সুনাগগঞ্জে ইয়াবাসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার
apps

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বুধবার (১৭ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মহারাষ্ট্র ভারতের মেঘালয় জেলার সাইগ্রাফ থানার কালাটেক এলাকার কালাটেক গ্রামের মৃত প্রেমানন্দ দাসের পুত্র লিটন দাস (২৭), একই এলাকার মৃত কার্তিক দাসের পুত্র সুরঞ্জিত দাস (২৪) ও কৃপেন্দ্র দাসের পুত্র সাদব দাস (২১)।

র‌্যাব-৯ জানায়, বুধবার বিকেল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম এর নেতৃতে মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এর সহযোগীতায় সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভারতীয় নাগরিক লিটন দাস, সুরঞ্জিত দাস ও সাদব দাসকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজাট ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশী ১ পিস মদ উদ্ধার ও জব্দ করে র‌্যাব।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীদেরকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com