সীতাকুণ্ডে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে নিহত ১ , ৩ সদস্য জিম্মি

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | ৯:১৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে নিহত ১ , ৩ সদস্য জিম্মি
apps

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার সন্ধ্যায় ছিন্নমূল এলাকায় সংঘটিত এই রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে র‍্যাবের ডিএডি মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ সদস্য এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩ র‍্যাব সদস্য সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছেন।

​ঘটনার বিবরণীতে জানা যায়, সোমবার বিকেল ৬টার দিকে র‍্যাব-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এসময় পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় সশস্ত্র দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর চারপাশ থেকে গুলিবর্ষণ ও হামলা চালায়। এতে ডিএডি মোতালেবসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

​আহত অন্য তিন সদস্য হলেন—ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ এবং কনস্টেবল রিফাত। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। জিম্মি সদস্যদের উদ্ধারে চলছে বিশাল অভিযান।

Development by: webnewsdesign.com